বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি অনুমোদন
গত ০৭ অক্টোবর ২০২৪ ইং তারিখে ঢাকা আগারগাঁও কারিগরি শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের ধারাবাহিকতায় দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমন্বয়ক জাকির হোসেন এবং চেয়ারম্যান ও অধ্যক্ষ সেলিম ভূইয়ার স্বাক্ষরিত এক পত্রে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ চেয়ারম্যান এবং অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজী মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, সহ সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন সোহাগ, অধ্যক্ষ মাহমুদুল আলম (মাহমুদ), ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ সাজেদুল আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আবুল হাসনাত মোঃ কামরুজ্জামান মুকুল।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে। সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।
মহাসচিব অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজী বলেন সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার বিস্তার, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থানমুখী প্রশিক্ষণকে আরও কার্যকরভাবে গড়ে তুলতে আমরা সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
শিক্ষক-কর্মচারীদের স্বার্থরক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সমন্বিত ও সুচিন্তিত উদ্যোগ গ্রহণ করবো। ঐক্যজোটকে একটি দায়িত্বশীল, কার্যকর ও ফলপ্রসূ সংগঠন হিসেবে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital