বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করল পরিবেশ অধিদপ্তর

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১০ এম
চাঁদপুরে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করল পরিবেশ অধিদপ্তর
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে একটি টিনশেড গুদামে আধুনিক যন্ত্রে অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোডে হরিজন সম্প্রদায়ের আবাসনের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, টিনশেড গুদামটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।

অভিযানকালে কারখানা থেকে ১,৭৭৪ কেজি পলিথিন ও পলিপ্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

Model Hospital

এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে এসে দেখতে পাই, একটি বড় শেড ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে পলিথিন তৈরি করা হচ্ছিল। আমরা প্রস্তুত পলিথিন ও কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital