বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২২ পিএম
চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে উপজেলা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম এন জামিউল হিকমা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। তিনি বলেন, জেলা পর্যায়ে ইতোমধ্যে একটি আলোচনা সম্পন্ন হয়েছে এবং কর্মসূচি বাস্তবায়নে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ও যোগ্যতা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের আরও দক্ষতার সঙ্গে যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সঠিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হলে সবচেয়ে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা সম্ভব হবে। প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া পরিচালনার ওপর তিনি জোর দেন।
সভায়  বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ চৌধুরী, ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, চাঁদপুর দাবা ক্লাবের সভাপতি মোঃ মেহেরাজ আহমেদ এবং বাংলাদেশ স্কাউট চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চাঁদপুরে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ইভেন্ট ও লক্ষ্য– ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।
এই কর্মসূচির আওতায় মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট।
এছাড়াও অভিজ্ঞ সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ততার মাধ্যমে তৃণমূল থেকে মেধা অন্বেষণ এবং সুপ্ত প্রতিভা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
উপস্থিত ছিলেন কমিটির সদস্য রাজন চৌধুরী (ক্রিকেট প্রশিক্ষক), খোকন বরকন্দাজ (কাবাডি প্রশিক্ষক), মোঃ জসিম গাজী (মার্শাল আর্ট প্রশিক্ষক), মোঃ সেলিম (সাঁতার প্রশিক্ষক) এবং মেহরাজ আহম্মেদ (দৌড় প্রশিক্ষক) প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital