বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাসক নয়, কলাকান্দা ইউনিয়নবাসীর সেবক হতে চান সফিকুল ইসলাম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:১৩ এম
শাসক নয়, কলাকান্দা ইউনিয়নবাসীর সেবক হতে চান সফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম। তিনি শাসক নয়, বরং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান-এমন ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টিও কাড়ছেন তিনি।

মোঃ সফিকুল ইসলাম উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কাজের প্রতিশ্রুতির কারণে সফিকুল ইসলামকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।

কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, “সফিকুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে সাহায্য করা তার অভ্যাস। আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে।”

Model Hospital

একই ইউনিয়নের গৃহিণী সালমা বেগম বলেন, “তিনি এলাকার স্কুল-মাদ্রাসা ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।”

স্থানীয় তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম জানান, “আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব। সফিকুল ইসলাম ভাই যদি নির্বাচিত হন, তাহলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে-এমনটাই আমরা আশা করছি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital