বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের কল্যান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবো : সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৬ পিএম
সাংবাদিকদের কল্যান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবো : সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব কার্যনিবাহী পরিষদের দ্বিতীয় সভায় বক্তব্য রাখছেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর প্রেস ক্লাব-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয়  সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভা শুরুতেই স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব  সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সঙ্গে জেলার সাংবাদিকতার গৌরবময় ইতিহাস জড়িয়ে রয়েছে। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।সেই সাথে  গঠনতন্ত্রকে সবোর্চ্চ সম্মান করে   সংগঠন পরিচালনা করবো এবং
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ করবো।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ  জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও রহিম বাদশা,সিনিয়র সদস্য মুনির চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও কাদের পলাশও বক্তব্য প্রদান করেন।
বক্তারা নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা ভবিষ্যতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি ও চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা এবং তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সদস্য আলম পলাশ, ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন এবং মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী সভায় উপস্থিত ছিলেন।
কার্যনিবাহী পরিষদের সভাটি ছিলো প্রাণবন্ত ও ফলপ্রসূ। এতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার বক্তারা আশা প্রকাশ করেন, নতুন উদ্যেমে চাঁদপুর প্রেস ক্লাব তার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সামনের দিনগুলোতে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
সভায়  আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital