বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এক নিরীহ পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ পিএম
কচুয়ায় এক নিরীহ পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কচুয়ায় ভাতিজাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে চাচা। বর্তমানে ভাতিজার পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

কচুয়া পৌরসভার পলাশপুর জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে এক নিরিহ ও অসহায় পরিবারকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীসহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, পলাশপুর গ্ৰামের মৃত মনিন্দ্র চন্দ্র সরকারের ছেলে নিরাশা চন্দ্র সরকার ও চাচা  অরুন চন্দ্র সরকার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। নিরাশা চন্দ্র সরকারের পৈত্রিক সম্পত্তি উপর ঘর নির্মাণ করতে গেলে হয়রানির উদ্দেশ্যে অরুণ চন্দ্র সরকার চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন।
তারা আরো জানান,নিরাশা চন্দ্র সরকারের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের উপর তার চাচা অরুন চন্দ্র সরকার বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার,জোর জুলুম ও নির্যাতন করে আসছে। তাদের পূর্বের ওয়ারিশদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় গুলো ভাগ বন্টন ও যার যার মতো দখলে রয়েছে। কিন্তু নিরাশা চন্দ্র সরকার অসহায় থাকার কারণে একমাত্র তাকে হয়রানি করে যাচ্ছে অরুণ চন্দ্র সরকার।
নিরাশা চন্দ্র সরকার জানান, আমার চাচা অরুণ চন্দ্র সরকার জমিজমার ভাগবাটোয়ার নামে ভিত্তিহীন অভিযোগে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বার বার মিথ্যে মামলা, থানায় সাধারণ ডায়েরি করে পুলিশি হয়রানী করে আসছে। এযাবৎ পর্যন্ত একটি অভিযোগেরও সত্যতা মেলেনি। তার পরেও একটার পর একটা জিডি ও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।
তিনি আরো জানান, চাচা অরুণ চন্দ্র সরকার তার ছেলে দিপু চন্দ্র সরকার বিভিন্ন সময়ে আমাদেরকে  হয়রানি ও বহিরাগত লোকজন দিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন। আমাদের পৈত্রিক সম্পত্তি ও আমার দখলি যায়গায় উপর ঘর নির্মাণ করতে গেলে মিথ্যা কাগজপত্র তৈরি করে জমি খারিজ, জাল দলিল ও আদালতে আমাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে জায়গার উপর নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। আমি প্রশাসনের কাছে আমার পরিবার নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানায়।
অরুণ চন্দ্র সরকার জানান, আমাদের সকল কাগজপত্র রয়েছে। আমাদের জায়গা বুঝিয়ে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করেছি। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নিম্ন তফসিলভূক্ত নালিশী ভূমিতে অস্থায়ী স্থিতাবস্থাসহ শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital