শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০৭ এম
সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসরে সভাপতির বক্তব্য রাখেন একাডেমির মহা পরিচালক কাদের পলাশ।

সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সাহিত্য একাডেমি মিলনায়তনে একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভা প্রধানে নির্বাহী সদস্য সুমন কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

কবি সাহিত্যিক ও লেখকদের স্বরচিত কবিতা ও গল্পপাঠে সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।
সভায় কবিতা পাঠ করেন, মোঃ হানিফ, ইয়াছিন দেওয়ান, মোঃ তানজিদ কোতয়াল।

কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও লেখক নূরে আলম পাটোয়ারী, খোকন মজুমদার।
বক্তব্য রাখেন, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, উজ্জ্বল হোসাইন, সদস্য মোহাম্মদ হানিফ, নূরে আলম পাটোয়ারী।

Model Hospital

উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, সদস্য কাজী আশ্রাফুজ্জামান রাসেল, সাহিত্য অনুরাগী মাহির আহমেদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital