বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদক ব্যবসায়ী সজীব মিজির শাস্তির দাবিতে এসপির অফিসের সামনে মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম
চাঁদপুরে মাদক ব্যবসায়ী সজীব মিজির শাস্তির দাবিতে এসপির অফিসের সামনে মানববন্ধন

চাঁদপুর শহরের বিষ্ণুদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ পুলিশের হাতে আটক সজিব মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাসস্ট্যান্ড ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ পুলিশের হাতে আটক সজিব মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাসস্ট্যান্ড ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা আটক সজিব মিজির নানা অপরাধ তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন। প্রথমে চাঁদপুর পৌর বাসস্টেশন এবং পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে ২৪ এপ্রিল শহরের বিষ্ণুদী এলাকায় কাউসার আলম নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী সজিব মিজিকে আটক করে পুলিশ।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, বিষ্ণুদী এলাকার বাবুল মিজির ছেলে সজীব মিজি প্রকাশ্যে মাদক বিক্রি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে। তার অত্যাচার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

Model Hospital

এসবের প্রতিবাদ করলে সে এবং তার লোকজন যখন যাকে খুশি মারধর এবং নির্যাতন করে। আমরা চাঁদপুরের প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

পাশাপাশি যে আটক এই সজীব মিজি যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না আসতে পরে, সে বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital