বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
“দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে”-এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভায় ২০২৬ সালের কার্যক্রম, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রেসক্লাবের সব স্তরের সদস্যরা অংশ নিয়ে মতামত প্রদান করেন।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি প্রবাসক মহিউদ্দিন ও মশিউর রহমান মনা, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, আবদুস সোবহান লিটন, ইমাম হোসেন সৌরভ, আতাউর রহমান সোহাগ, বিল্লাল হোসেন সাগর, কেএম সালাউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, নারায়ণ রবি দাশ, শরীফ আহমেদ, এমরান হোসেন লিটন, শিমুল হাছান, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, শাকিল মুসফিক, জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, মোশারফ হোসেন মৃধা, গাজী মমিন, মেহেদী হাসান, জসিম উদ্দিন, ফাহাদ খান, মামুন হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবু তালেব সর্দার, মাসুম আলম তালুকদার, ফারাবী খান, তাপস চক্রবর্তী, শামিম হাসান, মো. জসিম, এফ. এ. মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সদস্য আবু তালেব সর্দারের ছেলে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি অসুস্থ রুহুল আমিন খান স্বপনের দ্রুত সুস্থতা এবং সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৩ জুন (শনিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital