শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লতরদী গ্রামের সাতানী লতরদী ঈদগাহ ময়দানের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ঈদগাহের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে লতুরদী ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এডহক কমিটির আহ্বায়ক গোলাম হোসেন জহিরের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সমাজবাসীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সাতানী লতরদী ঈদগাহের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এডহক কমিটির আহ্বায়ক গোলাম হোসেন জহির বলেন, ঈদগাহ ময়দান শুধু নামাজের স্থান নয়, এটি সমাজের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। তাই এর উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি প্রয়োজন।
ঘোষিত কার্যকরী কমিটিতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক তানভীর আহসান মুন্নাকে সভাপতি এবং গোলাম হোসেন জহিরকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া মেহেদী মাসুদকে সাধারণ সম্পাদক, নূরে আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আব্দুল হালিমকে কোষাধ্যক্ষ, শরীফ উল্লাহ সাদেককে সহ-কোষাধ্যক্ষ, জাকির হোসেন বাদশাকে সাংগঠনিক সম্পাদক, আক্তার হোসেন মোল্লাকে সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ ফয়েজ আহম্মেদকে দপ্তর সম্পাদক এবং হারুন অর-রশিদ প্রধানকে প্রচার সম্পাদক করা হয়েছে। সম্মানিত দাতা সদস্য হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ উল্লাহ সরকারকে।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. বিল্লাল মোল্লা, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল্লাহ মুন্সি, মো. গোলাম জিলানী মুফতি, মো. আলমাছ প্রধান এবং মাওলানা মহসিন।
উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন ইঞ্জিনিয়ার কামরুল আহসান, অধ্যাপক জামান হোসেন, মো. ইসহাক মোল্লা, মো. নুরুল আমিন বোরহান, আনিছুর রহমান এবং আশরাফ আলী টিপু।
সভা শেষে উপস্থিত সকল সমাজবাসী ও মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঈদগাহ ময়দানের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital