শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের একদিন পর চাঁদপুরের নদীতে মিললো শাহরাস্তির মুফতি শামছুদ্দিনের ম’র’দে’হ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
নিখোঁজের একদিন পর চাঁদপুরের নদীতে মিললো শাহরাস্তির মুফতি শামছুদ্দিনের ম’র’দে’হ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজে হওয়া আল-আমিন এতিমখানা-মসজিদের ইমাম ইমাম মুফতি মো. শামছুদ্দিনের (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নদীতে তাঁর লাশ ভেসে উঠে।

খবর পেয়ে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহটি উদ্ধার করেন।এর আগে ২৫ এপ্রিল শনিবার দুপুরে তিনি এতিমখানার পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। মুফতি মো. শামছুদ্দিন শহরের উত্তর গুনরাজদী এলাকায় অবস্থিত আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম। তিনি জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।

এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াস জানান, হুজুর শনিবার জোহর নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছিলেন। আসরের নামাজের সময় হয়ে গেলেও হুজুর না আসায় নদীর পাড়ে খুঁজতে যাই‌। সেখানে গিয়ে দেখি, হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। ছাত্রদের সাথে নিয়ে অনেক খুঁজেও তাকে পাইনি। পরে বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমান স্যারকে জানাই। পরে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।

নিহত মুফতি শামছুদ্দিনের বড়ভাই গিয়াসউদ্দিন এবং তার শাশুড়ির জানান, খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Model Hospital

নিহতের আবেদনের প্রেক্ষিতে লাশ পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এরপর প্রথমে এতিমখানা এবং পরে গ্ৰামের বাড়িতে জানাজা সম্পন্ন করে বাবার কবরের পাশেই দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital