বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পিএম
হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরন করেন অতিথিরা।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) হাজীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রথমে বালিকা বিভাগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় সিদলা নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরবর্তীতে বালক বিভাগের খেলায় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয় দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীর  সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শরীর খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ৩ নং কালচোঁ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হোসেন আলমগীর খোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের ফাইনাল আয়োজন।
বালক ও বালিকা উভয় বিভাগের চ্যাম্পিয়ন দল তাদের দৃষ্টিনন্দন পারফরম্যান্সের মাধ্যমে সবার মন জয় করে নেয়। এ ধরনের আয়োজন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital