শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রী মিলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পিএম
শিক্ষামন্ত্রী মিলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য এবং এডিটিং ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোড তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন করেন।

​সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে কচুয়া উপজেলার একটি নির্বাচনী প্রচার সভায় আমাদের প্রিয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি বক্তব্যকে বিকৃত করে একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূলত তিনি ‘নামাজ-রোজা ও জাকাত’ নিয়ে ধর্মীয় গুরুত্বের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা কাটছাঁট (এডিট) করে অপপ্রচার চালানো হচ্ছে।

​তিনি আরও বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে ‘বাংলার রাজনীতি’ নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ১২১৭, তারিখ: ২৮/০৪/২০২৪ খ্রি:।

Model Hospital

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি কুচক্রী মহল এহছানুল হক মিলনের জনপ্রিয়তা ও কচুয়ার উন্নয়নমূলক ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এই ষড়যন্ত্র চালাচ্ছে। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital