বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ও ভূট্টা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পিএম
কচুয়ায় পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ও ভূট্টা

কচুয়ায় পালাখাল মাঠে বোরো ধান পানির নিচে ও ভূট্টা হেলে পড়েছে জমিতে।

কচুয়া উপজেলায় প্রচন্ড ঝড়-বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ও ভূট্টা। ধান কাটার শুরু হওয়ার মুহুর্তে সোমবার সন্ধার ঘন্টাব্যাপী প্রচন্ড ঝড়-বৃষ্টি ও মঙ্গলবারের টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ফসলি মাঠে হাটু পানি জমে যায়। এতে করে পাকা ও আধাপাকা বোরো ধান ও ভূট্টা পানির নিচে তলিয়ে গেছে। এ বছর কচুয়ায় ১৩ হাজার ৪ শত ১৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয় এবং ৩ হাজার হেক্টর ফসলি জমিতে ভূট্টা চাষ করা হয়।

সরজমিনে মাঠ ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মাঠের অর্ধেকেরও বেশি বোরো ধান এখন পানির নিচে। এছাড়াও কচুয়ায় প্রায় ২ হেক্টর জমির ভূট্টা মাটিতে হেলে পড়ে।

এছাড়াও কুমড়া,করলা,ঢেঁড়স,বেগুনসহ অন্যান্য সবজি ফসল ৬০/৬৫ ভাগ পানির নিচে তলিয়ে গেছে। এ অবস্থায় বড়ধরনের ক্ষতির চিন্তায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ জানান, বোরো ধান ও ভূট্টা পানির নিচে তলিয়ে গেলেও এখনই তলিয়ে যাওয়া ফসল বিনষ্ট হয়ে গেছে তা বলা যাচ্ছে না। আমাদের দৃষ্টিতে ফসল পানিতে আক্রান্ত হয়েছে। আর যদি বৃষ্টি না হয়, তাহলে ক্ষতির পরিমান সামান্য হবে। টানা বৃষ্টি হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital