শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম
হাজীগঞ্জে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : তানভীর হাছান,
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নজরুল ইসলাম স্বপন, মজিবুর রহমান, মফিজুল ইসলাম, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ, অর্থ সম্পাদক হাবিব উল্যাহসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় মাদক, কিশোর গ্যাং, হাজীগঞ্জ বাজারের জানযটসহ অপরাধ প্রতিরোধে আলোচনা হয়। এছাড়াও উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা উন্নয়ন মুলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital