বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দালালদের খপ্পরে পড়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম
দালালদের খপ্পরে পড়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা।

অভিবাসন সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদরে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, যা সঠিকভাবে পরিচালিত হলে ব্যক্তি, পরিবার এবং দেশের জন্য ইতিবাচক সুফল বয়ে আনে। কিন্তু অনিয়ন্ত্রিত ও অবৈধ অভিবাসন নানা ঝুঁকি সৃষ্টি করে, যার ফলে অনেকেই প্রতারণার শিকার হন। এ জন্য অভিবাসন সংক্রান্ত সকল তথ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সরকার নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই বৈধ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। ভিসা যাচাই ছাড়া কোনো প্রক্রিয়ায় না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দালালদের খপ্পরে পড়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Model Hospital

তিনি আরও বলেন, চাঁদপুরের মানুষ যেন নিরাপদ ও বৈধভাবে বিদেশে যেতে পারে সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য ও সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মানুষের সেবায় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও সঠিক দিকনির্দেশনা পায়। দালালচক্রের অপতৎপরতা রোধ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই অভিবাসন ব্যবস্থা গড়ে তোলাই এ কমিটির মূল লক্ষ্য।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব আলম, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য হযরত আলী ঢালী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, সিসিডিএ’র জেলা সমন্বয়কারী নাজমুল আহসান।

এ সময় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital