বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

টিকা থেকে কেউ যেন বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে : সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম
টিকা থেকে কেউ যেন বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে : সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন
চাঁদপুরে হাম–রুবেলা (এমআর) টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি উপজেলায় শতভাগ শিশুদের টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্যাম্পেইন শুধু স্বাস্থ্য বিভাগের নয়, এটি একটি সামাজিক আন্দোলন।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, স্কুলভিত্তিক কার্যক্রম জোরদার, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের তৎপরতা, সংবাদকরমীদের প্রচারনা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা থাকলে এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। কেউ যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, হামের ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরী।
বর্তমানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ তিন এলাকা-সদর, পৌরসভা ও হাইমচরে প্রথম ধাপে প্রায় শতভাগ টিকাদান সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপ ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত মোট ১১ কর্মদিবস)’ চলমান থাকবে।
তিনি বলেন, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ২১ হাজার ৫শ ৩৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য জেলা জুড়ে স্থাপন করা হয়েছে ২,৪২৪টি টিকাদান কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে ৩১৩টি টিম, যেখানে ৩১৩ জন টিকাদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন তদারককারী কাজ করছেন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবায়ের আহমেদের পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিবুল হাসান ফয়সল, চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি)’ ডাঃ সেহরীন আফরিন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার (ডব্লিউ এইচও) ডাঃ মালিহা পারভিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার বিল্লাল হোসেন, জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital