বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় র‍্যাবের অভিযানে কাভার্ড ভ্যানে মিলল ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম
কচুয়ায় র‍্যাবের অভিযানে কাভার্ড ভ্যানে মিলল ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

​চাঁদপুরের কচুয়ায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কড়ইয়া তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​​র‍্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা ক্যাম্প) সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-হাজীগঞ্জ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র‍্যাব সদস্যরা সকাল ৭টার দিকে কড়ইয়া মৎস্য আড়তের সামনের হাজীগঞ্জ, কচুয়া ও গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসান।

​সকাল ৭টা ২০ মিনিটে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালকসহ তিনজন গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন, ​রাকিব (২৩) পিতা- কবির আহমেদ, গ্রাম- মাছিমপুর, ফেনী, শাকিল আহমেদ (২৫) পিতা- সরোয়ার হোসেন, গ্রাম- কামারচর, শেরপুর, আসাদুল ইসলাম (২০) পিতা- আব্দুল হান্নান, গ্রাম- সেটপুর, সাতক্ষীরা।

Model Hospital

​গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি বান্ডিল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ৫ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২১-৪৩৯৮) জব্দ করেছে র‍্যাব।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে বলেন, তারা দীর্ঘদিন ধরে পণ্যবাহী যানের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ ও কেনাবেচা করে আসছিল। এই ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের করে চাঁদপুর কোর্টে সোপর্দ করেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital