বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মায়ের বকা খেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:১৪ পিএম
চাঁদপুরে মায়ের বকা খেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের বকুনিতে অভিমান করে তানিশা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। সে তালুকদার বাড়ির জামাল তালুকদারের মেয়ে।
নিহত তানিশা আক্তার স্থানীয় কাছিয়ারা মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখা নিয়ে মা বকাঝকা করায় অভিমান করে নিজ ঘরের পাশের একটি আমগাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিশা। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তানিশার বাবা জামাল তালুকদার জানান, বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে চতুরা মেডিক্যালের সামনে যান। এশার নামাজের পর পরিবারের সদস্যরা ফোন করে জানান, তানিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাড়িতে এসে ঘরের পাশে আমগাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পড়াশোনার বিষয়ে ভালোভাবে মনোযোগ দেওয়ার জন্য মা বকা দেওয়ায় অভিমান করেই তার মেয়ে এ পথ বেছে নেয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital