বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে রামপুরে বিএনপির মতবিনিময় সভা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৩০ পিএম
প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে রামপুরে বিএনপির মতবিনিময় সভা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুরে আগমন ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে বিশ্ব খাল খনন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনের জন্য আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মানুষ ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে কাজ করার জন্য। আপনারা মানুষের বাড়িতে যান সেখানে প্রয়োজনীয় সমস্যার তালিকাগুলো বিএনপির কাছে দিবেন। এমন অন্তত ১০-১৫ টা পরিবারের বসবাস আছে, আমরা সেখানে রাস্তা করে দেবো, যেখানে কল নাই আমরা সেই ব্যবস্থা করে দিব। যেই বাড়িতে গোসল করার জন্য মহিলারা কষ্ট পাচ্ছেন সে বাড়িতে গাইড ওয়াল সহ পাকা ঘাটলা তৈরি করতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১৬ মে চাঁদপুরে আমাদের দুটো পোগ্রাম, জনসভা ও ফ্যামেলী কার্ড বিতরণ।
এছাড়াও ঘোষেরহাটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়ে সবাইকে জনসভাস্থলে চলে যেতে হবে। তিনি বলেন, রামপুর ইউনিয়ন অবহেলিত একটি ইউনিয়ন। এ ইউনিয়নটি যাতে নদীতে না ভাঙ্গে সেদিকে নজর দেয়া হবে। এই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজে হাত দিয়েছি, এগুলো পর্যায়ক্রমে করা হবে। মহিলা দলের নেত্রীদেরকে বলে দিয়েছি, আপনারা বাড়ি বাড়ি গিয়ে কার কোন সমস্যা আছে তালিকা করে আসবেন। সে সমস্যাগুলো নিরসনে কাজ করবেন। এ এলাকার মানুষ যাতে বুঝতে পারে যে, ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়।
তিনি আরো বলেন, চাঁদপুরে একটি ইপিজেড করার পরিকল্পনা রয়েছে, সেখানে এক থেকে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই একটা জিনিস চাইবো।
আপনারা এই রামপুর ইউনিয়ন থেকে অন্তত পাঁচ হাজার মানুষ ঘোষেরহাটের পোগ্রামে অংশগ্রহণ করবেন। শাহমাহমুদপুরে যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে এ এলাকার মানুষেরও ব্যাপক উপকৃত হবে। মহামায়া হতে ছোট সুন্দর বাকিলা সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলে দেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা বলেছি কোন জায়গা জমি নিয়ে ধারে কাছে যাবেন না। গেলে এর পরিনতি ভালো হবে না। এ দলকে যারা ভালোবাসে তারা প্রকৃত বিএনপি। মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি এই তিন ধরনের মানুষকে ছাড় দেয়া হবে না। মরহুম জিয়াউর রহমান যে দল গঠন করে গেছেন, সে দলের প্রতি সম্মান আমরা সবাই বজায় রাখবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সলিমউল্লা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিজি, সদস্য কামরুল ইসলাম সোহেল, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি জয়তুন বেগম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল পাটওয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন সাগর, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাওলানা মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সদস্য গাজী নুর আলম।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সরদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, যুব বিষয়ক সম্পাদক এমআই খলিল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আহমেদ রেজা সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital