গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুরে আগমন ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে বিশ্ব খাল খনন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনের জন্য আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এখানে যে ছোট জনসভাটা হবে, মাননীয় প্রধানমন্ত্রী দেখলেই যেনো মনে করেন যে, এইটা ধানের শীষের ঘাঁটি। এখানেই আমাদের একটা ইউনিভার্সিটি হওয়া যুক্তিক বিষয়। তিনি আরো বলেন, সরকারবিরোধী আন্দোলনে শাহমাহমুদপুর ইউনিয়ন নেতাকর্মীদের করা, আন্দোলন ছিলো রাস্তার উপরে দেশেসেরা আন্দোলন। যা করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠন। শাহমাহমুদপুর ইউনিয়নে কম ভোট পড়েছে আমি বলবো না, কারণ এটা সারা বাংলাদেশেরই চিত্র। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাদেরকে জয়লাভ করিয়েছে এটাই বড় কথা। তাই আমাদেরকে উন্নয়নমূলক কাজ করতে হবে, যেটা জনগণ চায়।
তিনি বলেন, মানুষ ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে কাজ করার জন্য। তাই মহিলারা যারা আছেন আপনারা বিকাল বেলা অন্তত মানুষের বাড়িতে যান সেখানে রাস্তা লাগবে কিনা এগুলো আপনারা দেখবেন। প্রয়োজনীয় সমস্যার তালিকাগুলো বিএনপির কাছে দিবেন। এমন অন্তত ১০-১৫ টা পরিবারের বসবাস আছে, আমরা সেখানে রাস্তা করে দেবো, যেখানে কল নাই আমরা সেই ব্যবস্থা করে দিব।
যেই বাড়িতে গোসল করার জন্য মহিলারা কষ্ট পাচ্ছেন সে বাড়িতে গাইড ওয়াল সহ পাকা ঘাটলা তৈরি করতে হবে। যারা প্রতিবন্ধী আছে তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। আমি আমার এই যে কথাগুলো বলেছি এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কথা। এই কথাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন এই চাঁদপুরে ধানের শীষের যে ঘাঁটি আছে সেই ঘাঁটি থাকবে।
যারা মাদকের সাথে জড়িত, তাদের পক্ষে কথা বললে আমি ধরেই নিব যে তারা ফ্যাসিবাদ এবং আপনারা ফ্যাসিবাদকে আবার আনার জন্য কাজ করছেন। সুতরাং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে গত দুই বছরের দেখেছেন ব্যবস্থা নেওয়া হয়েছে। যে এই ধরনের কাজ করবে তাকে জিরো টলারেন্সে নিয়ে আসবো। তার কোন মাপ নাই এবং আপনারা কেউ মুরুব্বীরা তারে মাফ করার জন্য বলবেন না। গত ১৬ বছর ১৭ বছর আপনাদের আল্লায় খাওয়াইছে নিজের কর্ম করে খেয়েছেন, এখনো আমরা নিজের কর্ম করে খাবো।
শাহমাহমুদপুরের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মাসুদ বেপারী, সদস্য কামাল হাওলাদার, মহসিন তপদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ আকতার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মেহেদী, জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহির বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াশিম হাজী, সেলিম হাজী, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, আল আমিন পাটওয়ারী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম, সদস্য সচিব সাকিল পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মোল্লা, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতী দলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দল, মৎসজীবি দলের বিভিন্ন নেতৃবৃন্দ।