শাহরাস্তি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ‘মেহের গোদা খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এদিকে রাজনৈতিক সংস্কৃতির প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে উদ্বোধনী ফলকে নিজের নাম না রেখে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য মমিনুল হক।
হাজীগঞ্জ-শাহরাস্তির রাজনৈতিক অঙ্গনে তিনি একের পর এক উদ্যোগের মাধ্যমে ইতিবাচক বার্তা দিচ্ছেন। ইতোমধ্যে ৪৫টি হাট-বাজার খাজনামুক্ত ঘোষণা এবং বাস ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়ে তিনি ব্যাপক আলোচনায় এসেছেন। তারেই ধারাবাহিকতায় আজ উদ্বোধনী ফলকে নিজের নাম নিশানা না রেখে রাজনৈতিক বিশাল মনের অধিকারীর পরিচয় দিলেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার মেহের উত্তর ইউপির কাঁকৈরতলা বাজারে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।২০২৫-২০২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ (শাহরাস্তি -হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মো. মমিনুল হক এমপি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং অনাবাদী জমি চাষের আওতায় আসবে।
কাঁকৈরতলা থেকে শাহরাস্তি পৌরসভার ডাকাতিয়া নদী পর্যন্ত খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুত কাজটি সম্পন্ন হোক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। কাজের গুণগত মান বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের ফলে এলাকার শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে এবং সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ইতোমধ্যে খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর হোসেন মোল্লা, মো. ফখরুল ইসলাম এফসিএ, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মো. সোলেমান।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চেয়ারম্যানসহ বিএনপি নেতা মোহাম্মদ আনিসুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে প্রতীকীভাবে খনন কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, একইদিন সকালে সাংসদ টামটা উত্তর ইউপির চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক বাজার দিয়ে বহমান উয়ারুক খোর্দ্দ মুড়াগাঁ খাল পরিদর্শন করেন।