শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:০৪ পিএম
মতলব উত্তরে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা চলাকালে জেলে ও মান্তা সম্প্রদায়কে বিকল্প সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা জাটকা আহরণ থেকে বিরত থাকে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় উপজেলার ৫০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ১০ লিটার ভোজ্য তেল দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিএনপি নেতা খায়রুল হাসান বেনু ও বক্তব্য দেন এবং জেলেদের পাশে সরকারের এমন সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানান।
খাদ্য সামগ্রী পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।