বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক মনির

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৩৮ পিএম
ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক মনির
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার অভিভাবক ও সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনির হোসেন। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন সমাজসেবক মাহবুব মোল্লা সোহাগ।
সোমবার (৪ মে) সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন পদে প্রতিনিধিরাও নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি মনির হোসেন দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক এবং দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ছাত্র থেকে সভাপতি নির্বাচিত হওয়া তাঁর জন্য গর্বের। দায়িত্ব পালনে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সুপার মাওলানা আখতার হোসেন সাদেকী, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, শিক্ষক প্রতিনিধি মো. আনারুল হক, আব্দুল আজিজ ও পাখি খাতুন, অভিভাবক প্রতিনিধি হয়েছেন কবির হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, জসিম উদ্দিন পাটোয়ারী ও হাবিবুর রহমান সোহাগ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital