শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৭ ও ৮নং ওয়ার্ডে বিএনপির সভা

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:০৮ পিএম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৭ ও ৮নং ওয়ার্ডে বিএনপির সভা
আগামী ১৬ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা শহর ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে আগমন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার (৭ মে) বিকাল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম হাজী, ওয়ালী উল্লাহ গাজী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি আলমগীর গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিলন মিজি, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য রুমন হাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে এদিন বিকাল ৫টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মান্দরী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী পারুল বেগম প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, বিএনপি নেতা হাবিব পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত সভাগুলোতে প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে দলীয় নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital