বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উয়ারুকে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৩১ পিএম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উয়ারুকে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
শনিবার (৯ মে) দুপুরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উয়ারুক এলাকায় খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, খাল খনন কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উয়ারুক বাজার এলাকার খাল পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে।
এতে স্থানীয় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচির স্থান ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এদিকে, খাল খনন কর্মসূচি ও সম্ভাব্য প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital