বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি চেষ্টা, দুই যুবকের অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০৭ পিএম
শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি চেষ্টা, দুই যুবকের অর্থদণ্ড
চাঁদপুরের শাহরাস্তি  নিষিদ্ধ বন্যপ্রাণী শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) দুপুরে  পৌরশহরের  ঠাকুরবাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন এবং কলিমুল্লাহর ছেলে মোঃ মহিন বিক্রির উদ্দেশ্যে শিয়ালের মাংস নিয়ে ঠাকুরবাজারে আসেন। বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের  নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন। এসময় অভিযুক্তরা নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস বিক্রির চেষ্টার বিষয়টি স্বীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুই অভিযুক্তকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযানে শাহরাস্তি থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “বন্যপ্রাণী নিধন ও এর মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত শিয়ালের মাংস স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের উপস্থিতিতে বিনষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital