শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি লাভলু, সম্পাদক মনির, সাংগঠনিক রাব্বি, বিভিন্ন মহলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৪০ পিএম
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি লাভলু, সম্পাদক মনির, সাংগঠনিক রাব্বি, বিভিন্ন মহলের শুভেচ্ছা
চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী- (২০২৬-২০২৭) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম লাভলু (দৈনিক ইনকিলাব/দৈনিক চাঁদপুর কণ্ঠ )এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনির (দৈনিক আজকের পত্রিকা/দৈনিক ইলশেপাড়)।
শনিবার (৯ মে) ২০২৬ইং বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম খোকন (দৈনিক সংবাদ), মোঃ দ্বীন ইসলাম (মাই টিভি), জহিরুল হাসান মিন্টু (দৈনিক চাঁদপুর দর্পন)ও সাইদুর রহমান শিবলু (দৈনিক চাঁদপুর বার্তা)। যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন (দৈনিক রূপালী বাংলাদেশ/দৈনিক একাত্তর কন্ঠ) ও মোঃ নাঈম মিয়াজী (দৈনিক তৃতীয় মাত্রা)।
সাংগঠনিক সম্পাদক পদ কামরুল হাসান রাব্বি (বিজয় টিভি)। কোষাধ্যক্ষ পদে দৌলত হোসেন আবির (দৈনিক বাংলাদেশের আলো/ দৈনিক আজকের নীরবাংলা)।
দপ্তর সম্পাদক পদে মোঃ মুরাদুজ্জামান (দৈনিক সংগ্রাম/দৈনিক প্রভাতী কাগজ), প্রচার সম্পাদক পদে- মাহফুজুর রহমান (দৈনিক এদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাছির উদ্দিন নদী (ক্রীড়া জগত), মহিলা বিষয়ক সম্পাদক পদে- ইসমত বাহার (দৈনিক চাঁদপুর কণ্ঠ) ও  শাহনাজ আক্তার (দৈনিক সুদীপ্ত চাঁদপুর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তানজিমুল হাসান মায়াজ (দৈনিক বাংলাদেশের খবর), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাকির হোসেন রিপন (নবধারা নিউজ ২৪ ডটকম), সমাজ কল্যাণ সম্পাদক পদে- মিলন মাহমুদ হানিফ (নিউজ ২১ বাংলা টিভি), মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে শাহ মোঃ জহির (দৈনিক মানবাধিকার কণ্ঠ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান খান রাজন (দৈনিক বিশ্ব মানচিত্র)।
সম্মানিত সদস্য- বিমল দেবনাথ (দৈনিক মানবকণ্ঠ), আব্দুল মান্নান সাগর (দৈনিক বাংলাদেশ সমাচার), নূরে আলম নুরী (দৈনিক মানবজমিন)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital