শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২০ এম
কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে নিহত কৃষাণী পদ্মা রানীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মাননীয় শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
​সোমবার (১১ মে) নিহতের সৎকার ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুদান হস্তান্তর করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
​অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, ​উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, ​কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, ​স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সহায়তা প্রদানকালে কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সইবার শক্তি কামনা করেন। এছাড়া উক্ত ঘটনায় নিহতের ছেলে নারায়ণ   আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
​উল্লেখ্য, সম্প্রতি কচুয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে পদ্মা রানী মৃত্যুবরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital