বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজিডিসিএল এর অংশীজন সভায়

কচুয়ায় গ্যাসের অপচয় রোধে সজাগ হওয়ার আহ্বান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:২৫ পিএম
কচুয়ায় গ্যাসের অপচয় রোধে সজাগ হওয়ার আহ্বান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির।

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ শীর্ষক এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত সভায় বিজিডিসিএল-এর এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ। তিনি বলেন,  বর্তমানে অধিক মূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে, তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সকলকে আরও সজাগ হতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা বৃদ্ধির বিষয়ে এক গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে তিনি সহমত পোষণ করেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির। তিনি বলেন, কচুয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।

​সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম। এছাড়াও গ্রাহক ও সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত গ্যাস স্বল্পতা ও চাপের সমস্যার বিষয়ে উত্তর প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক এবং বিপণন বিভাগের মহাব্যবস্থাপক।

Model Hospital

​বিজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মোঃ এনামুল করিম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ​প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) ​নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) ​প্রকৌঃ মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (বিপণন) ​এছাড়াও কোম্পানির ভিজিল্যান্স, বিক্রয়, ইএস এবং রাজস্ব বিভাগের উপ-মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital