চাঁদপুর বিশ্ব খালের পাশে যে পাঁচটি গাছ রোপণ করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৫ মে ঘোসেরহাট বিশ্ব খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে পাঁচটি গাছের চারা রোপণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও বন বিভাগে চলছে ব্যাপক প্রস্তুতি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিল উল হিকমা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে বন বিভাগকে উন্নতমানের গাছের চারা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় গাছ সংগ্রহের কাজ জোরেশোরে চলছে। এছাড়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় পাঁচটি উন্নতমানের গাছের চারা প্রস্তুত রাখা হয়েছে।

রোপণের জন্য নির্ধারিত গাছগুলোর মধ্যে রয়েছে একটি নিম গাছ, একটি সোনালু গাছ, একটি অর্জুন গাছ এবং উন্নত জাতের দুটি বড় তালগাছ।

জানা গেছে, ঘোসেরহাট বিশ্ব খালের পাড়ে এসব গাছের চারা রোপণ করা হবে। স্থানীয়দের মতে, এ উদ্যোগ খালের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





