শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এড. শাহজাহান মিয়ার সৌদি আরব গমন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:০৪ পিএম
পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এড. শাহজাহান মিয়ার সৌদি আরব গমন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক এমপি পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। সঙ্গে যাবেন তার সহধর্মিণী আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রী শাখার সহকারী প্রধান শিক্ষক ফাতেমা আক্তার।

১৪ মে বৃহস্পতিবার মধ্য রাত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি  বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

আল্লাহপাক যেন হজের এই সফর নিরাপদ করেন এবং সকল আহকাম সুন্দর ভাবে পালন করার তৌফিক দান করেন এ জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। সময় স্বল্পতার কারণে তিনি সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করতে না পারায় দূঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, আমি দীর্ঘ বছর যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা ও শহরের দায়িত্বে ছিলাম। চাঁদপুর জজকোটের সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত।

Model Hospital

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। আমার এই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কারো মনে যদি– জানা অথবা অজানায় কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ১৪ মে রাতে আমি পবিত্র হজ পালনে যাচ্ছি। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি আমিও মহান আল্লাহর দরবারে চাঁদপুরবাসীর জন্য দোয়া করব।

এডভোকেট মোঃ শাহজাহান মিয়া সহধর্মিণী সহ হজ পালন শেষে ঈদুল আযহার এক সপ্তাহ পর তারা দেশে ফিরে আসার কথা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital