শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ৩ দিনের সফরে আজ কচুয়ায় আসছেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ২:৩৮ পিএম
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ৩ দিনের সফরে আজ কচুয়ায় আসছেন

মো: রাছেল, কচুয়া : ৩ দিনের সফরে আজ কচুয়ায় আসছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, ১১টায় উপজেলার কাদলা ইউনিয়নের মনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বিকাল ৩টায় আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পরদিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আশ্রাফপুর ইউনিনের মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, সাড়ে ১১টায় জগৎপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ওই দিন বিকেল ৩টায় কচুয়া পৌরসভাধীন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তছাড়া শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় সাচার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যক্তিগত সহকারী মো: রাজীব আহমেদ রাজু।

Model Hospital

এদিকে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হেলাল উদ্দীন কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সকল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital