বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:৫১ পিএম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুরের ঘোষেরহাটে আগমন উপলক্ষে এক ব্যতিক্রমী আনন্দ মিছিল করেছে সদর উপজেলার শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড যুবদল।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে মহামায়া বাজার থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলটি শুরু করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে ঘোষেরহাটে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। এর আগে এদিন সকাল থেকে মহামায়া বাজার স্টেশন রোডের মাথায় ডাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করেন দলীয় নেতাকর্মীরা।
ব্যতিক্রমী এ আনন্দ মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম হাজী, অলিউল্লাহ গাজী, কাশিম গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিলন মিজি, যুবদল নেতা ফয়সাল হাজী, মানিক পাটওয়ারী, জাফর গাজী সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital