বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বসছে “Batch 2021 Festival 2026” — দুই দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক আয়োজন ও ƎNCORE লাইভ কনসার্ট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:৫৫ পিএম
মতলব দক্ষিণে বসছে “Batch 2021 Festival 2026” — দুই দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক আয়োজন ও ƎNCORE লাইভ কনসার্ট

চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যাচ ২০২১-এর উদ্যোগে আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “Batch 2021 Festival 2026”। উৎসবকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উৎসবের প্রথম দিন ৩০ মে নিউ হোস্টেল মাঠে আয়োজন করা হয়েছে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট ও নাইট ফুটবল প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যাচ ২০২১-এর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দ্বিতীয় দিন ৩১ মে মতলব কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আড্ডা ও নানা পরিবেশনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে জনপ্রিয় ব্যান্ড ƎNCORE পরিবেশন করবে লাইভ কনসার্ট। প্রিয় ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।

Model Hospital

আয়োজকদের আশা, দুই দিনব্যাপী এই আয়োজন ব্যাচ ২০২১-এর শিক্ষার্থীদের জন্য স্মরণীয় এক মিলনমেলায় পরিণত হবে।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।