বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পবিত্র ঈদুল আযহা  উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুরে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ এমপি মানিকের

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৪৩ পিএম
চাঁদপুরে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ এমপি মানিকের

পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁদপুরে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, পুরাণবাজার–নতুনবাজার ব্রিজের নিচ দিয়ে কোন কোন লঞ্চ চলাচল করতে পারবে তার একটি তালিকা তাকে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, তিনি বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলে ইচলীঘাট থেকে লঞ্চ ছাড়ার বিষয়টি সমন্বয় করবেন। ঈদে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে যানজট। যানজট নিরসনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু ২৮ মে পবিত্র ঈদুল আযহা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ২৪ মে থেকেই শহরের কালিবাড়ি, ছায়াবাণী মোড়, মিশন রোড, বাসস্ট্যান্ড ও বাবুরহাট এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বে নিয়োজিত করতে হবে। যাতে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
ফিটনেসবিহীন যানবাহন সম্পর্কে তিনি বলেন, চাঁদপুরে কোনো ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া যাবে না—তা ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য যে কোনো পরিবহনই হোক। এতে রাস্তায় ২০ থেকে ৩০ শতাংশ যানজট কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, অনেক মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ যানবাহন বছরের পর বছর রাস্তায় চলছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হলেও সেগুলো আবার রাস্তায় নামছে। প্রয়োজনে বিআরটিএ সপ্তাহে অন্তত তিন দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেসবিহীন যানবাহন জব্দ ও জরিমানা করতে পারে। এছাড়া ট্রাক্টর, নিসান ও করিমন চলাচলও নিয়ন্ত্রণে আনতে হবে।
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, কোনো পরিবহন যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা বা শাস্তির ব্যবস্থা রাখার কথাও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন,চাঁদপুরে ঈদে যাত্রীদের নিরাপদে চলাচলের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি দিতে হবে। যাত্রীরা যাতে হয়রানির স্বীকার না হয় তা পুলিশ বাহিনীকে লক্ষ্য লাখতে হবে।
ঈদে বাড়ী প্রেরত যাত্রী বিশেষ করে চাঁদপুরে সড়ক,নীে ও ট্রেন স্টেশনে কঠির নজরদারী রাখতে হবে।
প্রশাসন তৎপর থাকবে।
সভার শুরুতে বিগত সভার আলোচ্য বিষয় পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
এ সময় বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী, বন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইসমাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা ট্রাফিক পরিদর্শক প্রবীর কুমার দাস, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন প্রথম আলোর  জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোটার ফারুক আহম্মদ এবং লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital