শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

“প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতা ছিল প্রশংসনীয় : এমপি মানিক”

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৫৯ এম
“প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতা ছিল প্রশংসনীয় : এমপি মানিক”

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

১৭ মে রবিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, গত কয়েক দিনের প্রোগ্রামে আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকের মতবিনিময়।

বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আপনাদের সহযোগিতা ছিলো অভাবনীয়। চাঁদপুরে কোন প্রোগ্রাম ভালো হলে এর স্বার্থকতা আমাদের সবার। আপনারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছেন তাতে সত্যিই আমরা মুগ্ধ। বিশেষ করে আল্লাহর রহমতে আমাদের প্রোগ্রাম অত্যন্ত ভালো হয়েছে। আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই। যাতে আগামী দিনে সবাই মিলে সুন্দর একটি চাঁদপুর গড়তে পারি।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

Model Hospital

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, কাদের পলাশ, সিনিয়র সাংবাদিক আলম পলাশ, ফারুক আহমেদ, শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী , শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান গাজীসহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital