বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে  কোরবানির চামড়া সংরক্ষণ ও পরিবহনের লক্ষ্যে  মতবিনিময় সভা

ঈদুল আযহা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ : ডিসি আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:২৯ পিএম
ঈদুল আযহা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ : ডিসি আহমেদ জিয়াউর রহমান

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির চামড়া সংরক্ষণ, পরিবহন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণে চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, সুষ্ঠু পরিবহন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে চাঁদপুরে চামড়া ব্যবসায়ী, বিভিন্ন মাদরাসা, এতিমখানার অধ্যক্ষ, সুপারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কোরবানির চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যারা কোরবানির চামড়া বিভিন্ন লিল্লাহ বোর্ডিং বা মাদ্রাসায় দিয়ে থাকেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও যত্নসহকারে রাখতে হবে।
তিনি আরও জানান, কাঁচা চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এছাড়া যত্রতত্র চামড়া স্তূপ করে রাখা যাবে না বলেও তিনি সতর্ক করেন। এ বছর জাতীয় পর্যায়ে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, চামড়া সংরক্ষণ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ঈদুল আযহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগও। তাই সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে চামড়া বিক্রির কোনো সুযোগ নেই। নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই চামড়া সংরক্ষণে লবণ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবগত নন। দ্রুত চামড়া বিক্রি ও যথাযথ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর জেলা উপ-পরিচালক সেলিম সরকার, জেলার বিভিন্ন চামড়া ব্যবসায়ী, মাদ্রাসার অধ্যক্ষ,সুপার, চামড়া সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital