হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য
র্যালি বের করা হয়।

পরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম।

এসময় উপজেলা ভূমি অফিসের কানুনগো আশফাকুর রহমান, সার্ভেয়ার মো. শওকত জামান, পৌর ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হবে।






