শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান মনির মাদকসহ আটক

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:২৭ পিএম
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান মনির মাদকসহ আটক

আটককৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান আনসার সদস্য শাহ মনির।

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস আড়ৎ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহ মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ির এলাকার শাহ আলম ও নয়ন বেগমের ছেলে।

থানা সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ডিউটি শেষ করে কড়ইয়া মাছের আড়ৎ যায় মনির । এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট দেখতে পায়। পরে কচুয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা, পুলিশ মাদকসহ আটক কচুয়া থানা নিয়ে আসে।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital