শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২৪ এম
শাহরাস্তিতে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী আটক
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রমে পৃথক অভিযানে এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাতভর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি বুধবার (২১ মে) নিশ্চিত করেছে শাহরাস্তি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চিতোষী পূর্ব ইউপির  কালচোঁ পাকা রাস্তার মাথা বিএডিসি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।
এসময় নুর মোহাম্মদ ইয়ামিন (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নুর মোহাম্মদ ইয়ামিন চিতোষী (মিলিটারী বাড়ি) এলাকার মোহাম্মদ আলীর পুত্র ।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩০, জিআর নং-১৩১/২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর  ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে একই দিনে থানার এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে জিআর ৯৩৮/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ জসিম উদ্দিনকে আটক করেন।
তিনি শাহরাস্তি উপজেলার শ্রীপুর এলাকার আব্দুল মতিনের ছেলে। আটকের পর উভয় আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital