বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্যাপিরাস পাঠাগারে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৪৭ পিএম
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্যাপিরাস পাঠাগারে আলোচনা সভা

সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ, উপমহাদেশের ঐতিহাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার।

শুক্রবার ২২ মে বিকেল ৫টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে আলোচনা করেন, চাঁদপুর খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন, কলেজ শিক্ষক মানসুরা আক্তার, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী ঝরনা আক্তার ও মনির হোসেন খান।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতোটুকু আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। তার ঐতিহাসিক সওগাত পত্রিকা সব সময় নজরুলের পাশে ছিলো, ব্যক্তিগতভাবেও তিনি নজরুলের প্রতিভাকে নানাভাবে তুলে ধরেছিলেন।

Model Hospital

তিনি আরও বলেন, ভেবে গৌরবান্বিত হই যে, ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন আমাদের চাঁদপুরেরই কৃতিসন্তান। তার আরও একটি বড় পরিচয় হলো, তিনি ঐতিহাসিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জন্মদাতা পিতা। আমরা অনেকেই হয়তো জানি না, ‘সওগাত’ ও ‘বেগম’ উপমহাদেশের ঐতিহ্যবাহী এই দুই পত্রিকা আমাদের চাঁদপুরের দুই কৃতিসন্তানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital