বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামিশা হত্যার মধ্য দিয়ে আবারও প্রমানিত শরীয়া আইনের বিকল্প নেই : মাওলানা ইয়াসিন রাশেদসানী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:০৯ পিএম
রামিশা হত্যার মধ্য দিয়ে আবারও প্রমানিত শরীয়া আইনের বিকল্প নেই : মাওলানা ইয়াসিন রাশেদসানী
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার বিশেষ শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে।
২৩ মে শনিবার বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে বিশেষ এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদস্য মাওলানা রাসেল সাঈদ।
অনুষ্ঠানে সেক্রেটারি পদে থাকা ডালিম চৌধুরী প্রবাসে চলে যাওয়ায় শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে সেশনের বাকি সময়ের জন্য জয়েন্ট সেক্রেটারি  আশিকুর রহমানকে সেক্রেটারি ও প্রচার সম্পাদক মাইনুদ্দীন সুজনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অত্যন্ত রোমহষর্ক ও বিকৃত মানসিকতা থেকে আমাদের মেয়ে শিশু রামিশাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রমান করে শিশু নির্যাতন বন্ধে শরীয়া আইনের বিকল্প নেই। তিনি শরীয়া আইন বাস্তবায়নের সুফল গণমানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়ার জন্য তৃণমূলে ব্যাপক কাজ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দীনি সংগঠন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital