বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুটির শিল্পের প্রসার ঘটলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমবে : এড. সলিম উল্লা সেলিম

চাঁদপুর প্রেসক্লাব মাঠে কুঠিরশিল্প প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪৪ পিএম
চাঁদপুর প্রেসক্লাব মাঠে কুঠিরশিল্প প্রদর্শনীর উদ্বোধন

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লা সেলিম।পাশে রয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

দেশীয় ঐতিহ্য, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মাসব্যাপী কুটিরশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে যেন কুটির শিল্প গড়ে ওঠে, সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই কুটির শিল্প প্রদর্শনী আরও প্রসার লাভ করুক এবং দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার মাধ্যমে এর ব্যবহার বৃদ্ধি পাক।
তিনি আরও বলেন, কুটির শিল্প আমাদের পুরনো ঐতিহ্যবাহী শিল্প। এটি মূলত দেশীয় পণ্য ও হস্তশিল্পভিত্তিক একটি শিল্পখাত। এই শিল্পকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে এবং এর ব্যবহার বাড়াতে হবে। কুটির শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। নিয়মিত এর ব্যবহার ধরে রাখতে পারলে প্রতিটি ঘরেই এ শিল্পের বিকাশ ঘটবে।
 তিনি সরকারের প্রতি কুটির শিল্পের প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি কুটির শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি চায়নাসহ বিভিন্ন উন্নত দেশের পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, মাসব্যাপী এ কুটির শিল্প প্রদর্শনীতে বিনোদনসহ নানা আয়োজন রাখা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রদর্শনী চলমান থাকবে। কুটির শিল্প আমাদের দেশের গুরুত্বপূর্ণ হস্তশিল্পভিত্তিক একটি খাত, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তাই সরকারকে এ শিল্পের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, সিনিয়র সদস্য আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক ইব্রাহিম রনি,  প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মিজানুর রহমান এবং সদস্য খোকন কর্মকার, হাবিবুর রহমান, আহম্মদ উল্লাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কুঠিরশিল্প ও  ইরানী পণ্য মেলা সমাহারের স্বত্বাধিকারী মো:আজহারুল ইসলাম,কুঠিরশিল্প প্রদশনীর ব্যবস্থাপক মো:শাহিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লা সেলিম। এ সময় প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital