বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কালীবাড়ি মন্দিরে গীতা নিকেতনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৫৬ পিএম
চাঁদপুর কালীবাড়ি মন্দিরে গীতা নিকেতনের শুভ উদ্বোধন
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলা সংসদের উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমপ্লেক্সে গীতা নিকেতনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল সাড়ে ৫টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টা থেকে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলা সংসদ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিকের নেতৃত্বে জেলার ৮টি গীতা শিক্ষা স্কুল পরিদর্শন করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে গীতা শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, কালীবাড়ি মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সদস্য সচিব গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, মহাজোটের সাধারণ সম্পাদক রনজিৎ চৌধুরী, টুটুল বণিক, বিপ্লব দাস কুটি সহ চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলার নবগঠিত কমিটির সভাপতি ডা. বিধান, সাধারণ সম্পাদক বলাই সরকার, সাংগঠনিক সম্পাদক বাবু চন্দন দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গীতা শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ গীতা নিকেতন। তারা চাঁদপুরে গীতা শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital