বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩০মে চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম চাঁদপুর আসছেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৯ পিএম
৩০মে চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম চাঁদপুর আসছেন
আগামী ৩০মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) চাঁদপুর জেলা সফর করবেন।
২৪মে (রবিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চীফ প্রসিকিউটর কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা মো: মাসুদ রানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। চিঠিতে চীপ প্রসিকিউটর এর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য  চাঁদপুর জেলা প্রশাসক কে বলা হয়ছে। এছাড়াও চাঁদপুর পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানার ওসি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য৷
সফরসূচী হলো- ৩০মে সড়ক পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম ধানমন্ডিস্থ নিজ বাসবভন থেকে নারায়নঞ্জ-মুন্সীগঞ্জ-কুমিল্লা-গৌরিপুর ইউটার্ন-লেফটার্ন হয়ে চাঁদপুর জেলার সদর থানার উদ্দেশ্যে যাত্রা এবং চাঁদপুর সদর থানার রামপুর ইউনিয়ন আলগী পাঁচগাঁও, তফাদার বাড়ী (এম.পি আলহাজ্ব রাশেদা বেগম হীরা) অবস্থান করবেন।
এদিন বিকাল সাড়ে ৫টায় সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
চিঠি সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় গমনাগমনে এবং অবস্থানকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কে বলা হয়েছে। বিজ্ঞ চীফ প্রসিকিউটর মহোদয়ের জন্য চাঁদপুর জেলায় গমনাগমন এবং অবস্থানকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital