বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১২ পিএম
চাঁদপুরে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ৪ জন।

​​চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২শত পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ মে) রাতে উপজেলার দোয়াটি ও নলুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া পৌরসভার করইশ গ্রামের মোঃ ইমাম হোসেন (৩০), নওগাঁ জেলার মান্দা থানার কুকরাইল গ্রামের আমিনুর সর্দার (৩৬), কচুয়া পৌরসভার করইশ পূর্ব পাড়ার মোঃ মাসুদ প্রধান (৩৬) এবং কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মোঃ মনির হোসেন (৪৮)।

থানা সূত্রে জানা যায়, কচুয়া থানার (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ রুবেল সরকার ও তার সঙ্গীয় ফোর্স। পালাখাল ইউনিয়নের দোয়াটি এলাকায় তেতৈয়া-দোয়াটি পাকা রাস্তায় একটি সিএনজি তল্লাশি করে। এ সময় যাত্রী হিসেবে থাকা ইমাম হোসেন, আমিনুর সর্দার ও মাসুদ প্রধানের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা (নং-৪৭) দায়ের করা হয়েছে।

​অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ  কড়ইয়া ইউনিয়নের নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মোঃ মনির হোসেনকে ২শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা (নং-৪৯) রুজু করা হয়েছে।

Model Hospital

এ ব্যাপারে ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ ২৫ মে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, গত ১ মে থেকে  আজ ২৫ মে পর্যন্ত কচুয়া থানায় ৩৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে ৬শত ১২ পিস ইয়াবা ও ২৮ কেজি ৮শত ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। মোট ৬০ জন আসামী চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital