বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরানবাজারে শিক্ষার্থীদের মাঝে বিজয়ীর ঈদ উপহার প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১৯ পিএম
পুরানবাজারে শিক্ষার্থীদের মাঝে বিজয়ীর ঈদ উপহার প্রদান

চাঁদপুরের পুরানবাজারে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

চাঁদপুরের পুরানবাজারে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

সোমবার (২৫ মে) পুরানবাজার ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জস্থ জামিয়া মাদিনাতুল উলুম মুসলিম যুব সমিতি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান নিজ হাতে প্রায় ৬০ জন শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব বিতরণ করেন।

অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের পারিবারিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “বিজয়ী নারী উন্নয়ন সংস্থা ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের যেকোনো শিক্ষাসামগ্রীর প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

Model Hospital

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অব আরুশির প্রেসিডেন্ট ও সংস্থার উপদেষ্টা নিলুফার করিম, উপদেষ্টা কানিজ ফাতেমা, মাদ্রাসার অভিভাবকবৃন্দ, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital