বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:১৮ পিএম
কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

পবিত্র ঈদু উল আযহা উপলক্ষ্যে কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। এক বার্তায় তিনি সকলকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান।

​শুভেচ্ছা বার্তায় আব্দুল্লাহ আল নোমান বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার নামই কোরবানি। আমি কড়ইয়া ইউনিয়নসহ পুরো কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

আশা করি, এবারের ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। এই ত্যাগের উৎসবে আমরা যেন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং খুশির ভাগ তাদের সাথেও বিলিয়ে দিই। দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সকলকে ঈদ মোবারক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital