বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইঞ্জিনিয়ার সেলিম বকাউল

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:২৮ পিএম
কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইঞ্জিনিয়ার সেলিম বকাউল

পবিত্র ঈদু উল আযহা উপলক্ষ্যে কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ সেলিম বকাউল। সেলিম বকাউল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা এর প্রধান ইমারত পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। এক বার্তায় তিনি সকলকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান।

​শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার সেলিম বকাউল বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার নামই কোরবানি। আমি কড়ইয়া ইউনিয়নসহ পুরো কচুয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এবারের ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। এই ত্যাগের উৎসবে আমরা যেন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং খুশির ভাগ তাদের সাথেও বিলিয়ে দিই। দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সকলকে ঈদ মোবারক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।